ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরই বিয়ে করব : বরুণ ধাওয়ান

ads

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে অনেকদিন ধরেই তার বিয়ের গুঞ্জন উড়ছে। তবে এ নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা দেননি তারা।


এদিকে পিংকভিলা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বরুণের বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। চলতি মাসেই শুভ কাজটি সেরে ফেলবেন বরুণ-নাতাশা। সমুদ্রের পাশে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে বিয়ের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি সেখানে একটি পাঁচ তারকা হোটেলও বুকিংয়ের জন্য গিয়েছিলেন বরুণের পরিবার।


এদিকে করোনা মহামারির কারণে অতিথিদের তালিকা তুলনামূলক ছোট রাখা হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয় এই বিয়েতে উপস্থিত থাকবেন। ২০০ জন অতিথির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে।


যদিও বিয়ে নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বরুণ ও তার পরিবার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘গত দুই বছর ধরে সবাই এই বিয়ে নিয়ে আলোচনা করছেন। এখনো কোনো কিছু পাকাপোক্ত হয়নি। বর্তমানে বিশ্বের কোনো কিছুই পরিকল্পনা মাফিক হচ্ছে না। তবে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই বছরই বিয়ে করব। আমি বলতে চাইছি, খুব শিগগির বিয়ের পরিকল্পনা করছি। কিন্তু আগে সবকিছু ঠিক হোক।’

ads
ads
ads

Our Facebook Page